সন্তানের পরামর্শে

সন্তানের বয়স মাত্র চার। এ বয়সেই মেয়েটি শুটিংয়ের সময় পরামর্শ দেয় বাবাকে। মেয়েটির মা-বাবা যখন টম ক্রুজ ও কেটি হোমস, তখন তো এমন গুণ থাকাটা অস্বাভাবিক কিছু নয়।

আসছে 'দলছুট-ফাইভ'

সঞ্জীব চৌধুরী আর বাপ্পা মজুমদার মিলে গড়ে তুলেছিলেন গানের দল দলছুট। আজ সঞ্জীব চৌধুরী নেই, আছে দলছুট। থেমে নেই তাদের কার্যক্রম।

নৃত্যপটিয়সী শাকিরা

মায়াবি কণ্ঠে শাকিরা যেমন ভক্ত ও দর্শকদের ভোলান, তেমনি ভোলান তাঁর অসাধারণ নাচ দিয়ে। একই সঙ্গে সংগীত ও নৃত্যের এমন অপূর্ব সমন্বয় বুঝি শাকিরাকে দিয়েই সম্ভব।

ক থো প ক থ ন ঈদের নাটক করতে নেপালে যাচ্ছি

এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক ‘অগ্নিরথ’। নাটকটি যৌথভাবে লিখেছেন নাজনীন চুমকি ও রাজিবুল ইসলাম। পরিচালনা করেছেন রাজিবুল ইসলাম। নাটকে অভিনয় করছেন বাঁধন। কথা হলো তাঁর সঙ্গে। কী করছেন?

ঢাকায় শ্রেয়া ঘোষালের কনসার্ট

ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল আজ গান করবেন ঢাকার মঞ্চে। সন্ধ্যায় শ্রেয়া ঘোষালের এই কনসার্ট হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। কনসার্টটির আয়োজক প্রতিষ্ঠান মিরর মিডিয়া এন্ড প্রোডাকশন হাউসের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান ভুঁইয়া জানান, আজ দুপুরে শ্রেয়া ঘোষাল ঢাকায় আসবেন।

খুলনায় আজ থেকে ‘চার্লি চ্যাপলিন চলচ্চিত্র উৎসব’


চার্লি চ্যাপলিন
চার্লি চ্যাপলিন
খুলনার বিভাগীয় জাদুঘর মিলনায়তনে আজ থেকে শুরু হচ্ছে চার্লি চ্যাপলিন চলচ্চিত্র উৎসবদুই দিনের এই উৎসবের আয়োজন করেছে খুলনা ফিল্ম সোসাইটি জানা গেছে, চার্লি চ্যাপলিন পরিচালিত ও অভিনীত ছবি দেখানো হবে উৎসবে ছবিগুলো হলো দি কিড, গোল্ডরাশ, সিটি লাইট্স, মডার্ন টাইমস ও দি গ্রেট ডিক্টেটর
আজ এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তানভীর মোকাম্মেল
উৎসব উপলক্ষে কাল শনিবার সকালে চ্যাপলিনের শিল্প ও শৈলীবিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হবে


সোহেল রানার পাশে চলচ্চিত্র পরিবার


ঢাকা সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন করার কথা জানিয়েছেন অভিনেতা সোহেল রানাএ উপলক্ষে সম্প্রতি এফডিসিতে চলচ্চিত্রের শিল্পী-পরিচালক-প্রযোজকেরা এক মতবিনিময় সভার আয়োজন করেনএখানে সোহেল রানার পাশে এসে দাঁড়িয়েছেন চলচ্চিত্র-সংশ্লিষ্ট অনেকেইসভায় সোহেল রানাকে মেয়র পদে মনোনয়ন দেওয়ার জন্য আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কাছে আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিরাসোহেল রানা বলেন, ‘আমি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্তআমি মনে করি, দল যদি আমাকে সুযোগ দেয়, তবে অবশ্যই আমি মেয়র পদে নির্বাচনে জয়লাভ করতে পারব


শিল্পকলা একাডেমীতে থিয়েটার ক্লাব


বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে থিয়েটার ক্লাব হচ্ছেএরই মধ্যে জাতীয় নাট্যশালার ষষ্ঠ তলায় ৬১৪ নম্বর কক্ষটি থিয়েটার ক্লাবের জন্য বরাদ্দ দেওয়া হয়েছেআজ বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই ক্লাবটি উদ্বোধন করা হবে
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহকারী মহাসচিব আকতারুজ্জামান বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে যে দাবিগুলো করে আসছি, তার মধ্যে একটি ছিল এই থিয়েটার ক্লাব প্রতিষ্ঠাগত সপ্তাহে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানীর সঙ্গে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের একটি সভা হয়সেখানে এই দাবিটি আবারও উত্থাপন করা হয়এরপর মহাপরিচালক থিয়েটার ক্লাবের জন্য একটি কক্ষ বরাদ্দ দিতে রাজি হয়েছেন
আকতারুজ্জামান আরও বলেন, ‘এই ক্লাবে থিয়েটারবিষয়ক আড্ডা হবেপাশাপাশি থিয়েটারকর্মীদের জন্য গ্রন্থাগার ও মাল্টিমিডিয়া ব্যবহারের সুযোগ থাকবে আমরা মনে করি, গ্রুপ থিয়েটারের নানা ধরনের কার্যক্রম পরিচালনা ও নাট্যকর্মীদের উচ্চতর থিয়েটারচর্চার ক্ষেত্রে ক্লাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে


ঈদে সোলসের ‘জ্যাম’


ঈদে সোলসের ‘জ্যাম’
ঈদে সোলসের ‘জ্যাম’
সোলসের ঝুটঝামেলা অ্যালবামটি এসেছিল পাঁচ বছর আগেএরপর আর তাদের কোনো নতুন অ্যালবাম আসেনিএর মধ্যে সোলস ব্যস্ত থেকেছে মঞ্চে গান গাওয়া নিয়েআর সোলসের অন্যতম সদস্য পার্থ বড়ুয়া বিভিন্ন প্রতিযোগিতায় বিচারক হয়েছেন এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানের সংকলন প্রকাশের সঙ্গে যুক্ত ছিলেন
এখন ওই সব কাজই শেষএবার নিজেদের নতুন অ্যালবাম প্রকাশের পালা
হ্যাঁ, সোলস এখন ব্যস্ত নিজেদের নতুন অ্যালবাম জ্যাম নিয়েরমজান মাসের শুরুর দিকেই তা বাজারে আনার ইচ্ছা আছে তাদেরকাজ এগোচ্ছে সেভাবেই
পার্থ জানান, সব গান মোটামুটি তৈরিএকটি মাত্র বাকি আছেসেটাও হয়ে যাবে কয়েক দিনের মধ্যেই
এবারের অ্যালবামের গান নিয়ে পার্থ বললেন, ‘সোলসের গান যেমন হয়, এবারও তেমনই হচ্ছেতবে এই অ্যালবামে সমসাময়িক নানা বিষয়কে প্রাধান্য দিচ্ছিএখন যানজট ঢাকার অন্যতম একটি সমস্যাতা নিয়ে গান করেছিঅ্যালবামের নামও দিয়েছি জ্যাম
নতুন অ্যালবামটির সংগীত আয়োজন নিয়ে পার্থ বলেন, ‘এবার আমাদের গানের সংগীত আয়োজনে নতুনত্ব থাকবেশ্রোতাদের নতুন কিছু দিতে চাইছিআর তা শুনলেই বুঝতে পারবে
পার্থ জানালেন, সোলসের লাইনআপে একটু পরিবর্তন হয়েছেআগে কি-বোর্ড বাজাতেন মাসুমএখন এই কাজটা করছেন হ্যামলেটআর পারকাশন বাজাচ্ছেন তুষার


ক থো প ক থ ন এবার ছবির শুটিং হয়েছে কোরিয়ায়


নিপুণ
নিপুণ
বিটিভিতে আজ রাতে দেখানো হবে টেলিছবি নিউজম্যানএকজন সাংবাদিকের জীবন নিয়ে এই টেলিছবির গল্প লিখেছেন রাজু আলীম এবং পরিচালনা করেছেন মোহাম্মদ নোমানএতে অভিনয় করছেন নিপুণকথা হলো তাঁর সঙ্গে
শুনেছিলাম, আপনি কোরিয়ায় গেছেনফিরলেন কবে?
গত রোববারওখানে একটা ছবির কাজ করেছিওয়াকিল আহমেদের পরিচালনায় এই ছবির নাম লাভ ইন কোরিয়াএ ছবিতে আমার বিপরীতে ছিলেন নীরবআমরা কাজ করেছি সিউলেচমৎকার জায়গাচারদিকটা এত সুন্দরদেখে মনে হবে সবকিছু শিল্পীর তুলিতে আঁকাপরিপাটি করে সাজানো-গোছানো
সিউলে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন
আমরা প্রথম দিন শুটিং করছিলাম সিউল টাওয়ারেতখন অনেক মানুষ এসে ছবি তুলছিলওরা ধারণা করেছিল, আমরা ভারতের কোনো ছবির কাজ করছিবাংলাদেশের ছবি কিংবা শিল্পীদের ব্যাপারে তাদের তেমন কোনো ধারণাই নেইকিন্তু সবকিছু জানার পর তারা খুব খুশি হয়েছেআমাদের কাজের প্রশংসা করেছে
আপনি একটি টেলিছবিতে অভিনয় করেছেনআজ তা টিভিতে দেখানো হবে
টিভির জন্য আমি মাত্র তিনটি কাজ করেছিনিউজম্যান টেলিছবিতে আমার বিপরীতে ছিলেন জাহিদ হাসানতাঁর কাজের অনেক গল্প শুনেছিএবার কাজ করতে এসে প্রমাণ পেলামশুটিংয়ের ফাঁকে নানা মজার মজার কথা বলেনশুনে সবাই খুব হেসেছি আরেকজন শিল্পী হলেন জয়তাঁর সঙ্গে আগে আরেকটি কাজ করেছি
এই টেলিছবিতে তো হুমায়ুন ফরীদিও অভিনয় করেছেন
এখানে একটা মজার ঘটনা আছেআমি তাঁকে চলচ্চিত্রে পাইনিকিন্তু তাঁর সঙ্গে কাজ করার একটা ইচ্ছা ছিলএই টেলিছবির শুটিংয়ে দেখি তিনি এসে হাজিরতিনি যে ওখানে কাজ করবেন, সেটা আমি জানতাম নাশুনলাম, তিনি এসেছেন সবার সঙ্গে দেখা করতে আর আড্ডা দিতেপরে যখন দেখি তিনি অভিনয় করছেন, তখন আমার দারুণ আনন্দ হচ্ছিল
শাকিব খানের সঙ্গে আপনি দুটি ছবি করেছিলেনশাকিবের আর কোনো ছবিতে আপনাকে দেখা যায়নিকেন?
আমরা দুজন একসঙ্গে করেছিলাম পিতার আসন ও আমার প্রাণের স্বামী ছবিদুটিই দারুণ ব্যবসাসফল হয়েছিলতিন বছর পর আমরা দুজন একসঙ্গে আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছিকয়েক দিন আগে আলোচনা চূড়ান্ত হয়েছেছবির নাম আদরের জামাই এটি তৈরি করবেন শাহাদাৎ হোসেন


অপি ও ফেরদৌসের লাঠিখেলা


অপি ও ফেরদৌস
অপি ও ফেরদৌস
এবার লাঠিখেলা শিখছেন ফেরদৌস ও অপিদেশজুড়ে লাঠিখেলাকে সমৃদ্ধ করার জন্য বছরব্যাপী এক কর্মসূচি হাতে নিয়েছে সাধনা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীআর এই কর্মসূচির নাম রবি চলো লাঠি খেলিবিভিন্ন অঞ্চলে লাঠিখেলার নানা আঙ্গিক রয়েছেসম্প্রতি আয়োজিত এক কর্মশালায় সেগুলো উপস্থাপন করা হয়এবার সবগুলো আঙ্গিক মিলিয়ে একটা জাতীয় রূপ দেওয়ার কাজ চলছেআর এ কাজে যুক্ত হয়েছেন অপি ও ফেরদৌসলাঠিখেলাকে সারা দেশে জনপ্রিয় করার জন্য এবার তাঁরা নিজেরাই আগে লাঠিখেলা শিখছেনআগামী আগস্ট মাসে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে আয়োজন করা হবে প্রশিক্ষকের প্রশিক্ষণসেখানে প্রশিক্ষকদের সঙ্গে লাঠিখেলায় অংশ নেবেন এই দুই তারকাআয়োজকদের মতে, সারা দেশে লাঠিখেলাকে জনপ্রিয় করতে ফেরদৌস ও অপির এই অংশগ্রহণ ইতিবাচক ভূমিকা রাখবে


সন্তানের পরামর্শে



সন্তানের বয়স মাত্র চারএ বয়সেই মেয়েটি শুটিংয়ের সময় পরামর্শ দেয় বাবাকেমেয়েটির মা-বাবা যখন টম ক্রুজ ও কেটি হোমস, তখন তো এমন গুণ থাকাটা অস্বাভাবিক কিছু নয়সন্তান সুরি ক্রুজের গুণ সম্পর্কে মিডিয়াকে হরহামেশাই জানাচ্ছেন টম ক্রুজএরই মধ্যে নাকি টম ক্রুজ তাঁর সামনের সব ছবির পরিকল্পনা নিয়ে চার বছর বয়সী মেয়ের সঙ্গে আলাপ করেছেন এমনকি ছবির স্ক্রিপ্টও পড়ে শুনিয়েছেনটম ক্রুজের মতে, মেয়ে তাঁকে ভালো অভিনেতা হতে সাহায্য করছেমেয়ে বড় হয়ে কী হবে, সে পরিকল্পনা নিয়ে নাকি তাঁরা দুজন কথা বলেন


এজাজ খান স্বপন অসুস্থ


পরিচালক এজাজ খান স্বপন অসুস্থ হয়ে নেপালে আছেনবেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন৯ মে চিকিৎসা ও ব্যক্তিগত কাজে শ্রীলঙ্কা যান তিনিসেখান থেকে নেপাল এলে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটেসঙ্গে সঙ্গে তাঁকে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়
এজাজ খান স্বপনের স্ত্রী কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী কালের কণ্ঠকে জানিয়েছেন, নেপালের চিকিৎসকরা বলেছেন, অতিরিক্ত মানসিক চাপেই তিনি অসুস্থ হয়ে পড়েছেনএখন তিনি কিছুটা সুস্থহাসপাতাল থেকেও রিলিজ দেওয়া হয়েছে কয়েক দিনের মধ্যে তিনি দেশে ফিরবেন


শিগগিরই বিয়ে



অভিনেত্রী মেগান ফক্স ও অভিনেতা ব্রায়ান অস্টিন গ্রিনের প্রেম ২০০৪ সাল থেকেতারপর ২০০৬ সালে তাঁদের মধ্যে বাগদান হয়২০০৮ সালের জুলাইয়ে তাঁদের সম্পর্ক ভেঙে যাওয়ার গুঞ্জন ওঠে২০০৯ সালের জানুয়ারিতে তাঁরা সম্পর্ক টিকে থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানএমনই নানা বৈচিত্র্য আর উত্থান-পতনের মধ্য দিয়েই এগিয়েছে তাঁদের প্রেমসম্প্রতি বিয়ের পরিকল্পনা করছেন তাঁরা তাঁদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, খুব শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন মেগান ফক্স ও ব্রায়ান অস্টিনযত দ্রুত সম্ভব এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণাও দেবেন তাঁরা


'কেউ রবে না বাইরে' কুইজ বিজয়ী নির্বাচন


বিটিভিতে প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রচারিত হচ্ছে আনিসুল হক রচিত ও ফরিদুর রহমান পরিচালিত ধারাবাহিক নাটক 'কেউ রবে না বাইরে'ইউনিসেফের সার্বিক সহযোগিতায় নির্মিত নাটকটির প্রতি পর্বের শেষে দর্শকের জন্য থাকে একটি কুইজ২৬ মে সন্ধ্যায় আয়োজিত এক অনুষ্ঠানে লটারির মাধ্যমে কুইজ বিজয়ী নির্বাচন করেন এ নাটকের অভিনেতা হাবিব নাসিমউপস্থিত ছিলেন ইউনিসেফ প্রতিনিধি সাইদুল হক মিলকি এবং নাটকটির প্রচারণার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান বাংলা কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আদিব রশীদ মামুন


নতুন বিজ্ঞাপনচিত্রে বর্ষা



চলচ্চিত্র অভিনেত্রী বর্ষা একটি নারিকেল তেলের বিজ্ঞাপনচিত্রের মডেল হচ্ছেন৩১ মে কক্সবাজারে, ২ ও ৩ জুন বান্দরবানে বিজ্ঞাপনচিত্রটির শুটিং হবেএটি নির্মাণ করবেন কিরণ মেহেদীবর্ষা বলেন, 'বিজ্ঞাপনচিত্রটিতে আমার সঙ্গে একজন শিশুশিল্পী থাকবেআমার চুল নাকি তাঁদের খুব পছন্দ হয়েছে' উল্লেখ্য, এর আগে মেরিল স্প্ল্যাশসহ বেশ কয়েকটি পণ্যের মডেল হয়েছেন বর্ষাএ ছাড়া নতুন চারটি ছবিতে অভিনয় করবেন বর্ষা সোহানুর রহমান সোহানের 'নিঃশব্দ ভালোবাসা', গাজী মাজহারুল আনোয়ারের 'আমার দেশ আমার অহংকার' 'হৃদয়ভাঙা ঢেউ' এবং শহীদুল ইসলাম খোকনের 'সার্চ-২'


প্রথমবারের মতো ধারাবাহিকে মিমো



প্রথমবারের মতো ধারাবাহিক নাটকে অভিনয় করছেন সুপার হিরো সুপার হিরোইনখ্যাত মিমোএ মেগা ধারাবাহিকটির নাম 'গোল্লা'কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা সুস্ময় সুমনজুনের প্রথম সপ্তাহে টাঙ্গাইলে শুটিং শুরু হবেপরিচালক জানিয়েছেন, ১০৪ পর্ব এ মেগা ধারাবাহিকটির কাহিনী গড়ে উঠেছে একটি মফস্বল শহরের কিছু মানুষকে কেন্দ্র করে, যারা একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে নানা ধরনের কাজ শুরু করেকিন্তু শেষ পর্যন্ত তাদের ফলাফল 'গোল্লা'নাটকটিতে মিমো ছাড়া আরো অভিনয় করছেন হাসান মাসুদ, সোহেল খান, তমাল, তারেক মাহমুদ, নূপুর, জুলফিকার আলী, সৈকত প্রামাণিক, রাইমা ইসলাম শিমু, ঈশিতা, সারা, শিউলি, ফারিয়া, শরিফুল ইসলাম, রুমানসহ আরো অনেকে


গল্প অন্তরাল'প্রথম দিকে অনেকের মনেই সংশয় ছিল'



চলচ্চিত্র, গান কিংবা নাটক তৈরির অন্তরালেও তৈরি হয় আরো এক নাটক, নতুন কোনো গল্পনা-বলা সেসব ঘটনা কিংবা গল্প নিয়ে এ আয়োজন
আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হল মঞ্চে 'নাগর আলীর কিচ্ছা' নাটকের শততম মঞ্চায়ন করবে দৃষ্টিপাত নাট্য সংসদনাটকটি নিয়ে অন্তরালের গল্প বলেছেন এর রচয়িতা ও নির্দেশক ম. আ. সালাম

আজ 'নাগর আলীর কিচ্ছা'র শততম মঞ্চায়নএক থেকে একশত_কতটা শ্রম, ঘাম আর কষ্টের এ অর্জন, সে শুধু দৃষ্টিপাতের বন্ধুরাই জানেননব্বইয়ের দশকে যখন বেশির ভাগ দল হাসির নাটকের নামে নানা ধরনের সস্তা নাটক মঞ্চায়ন শুরু করে, ঠিক তেমনি সময় দৃষ্টিপাত সিদ্ধান্ত নেয় একটি মৌলিক হাসির নাটক মঞ্চায়নের
বলতে দ্বিধা নেই, প্রথম দিকটিতে অনেকের মনেই সংশয় ছিলযদি রূপান্তরিত অনেক সস্তা নাটকের ভিড়ে এ নাটকটি হারিয়ে যায়, তাহলে? এমনি নানা দ্বিধা-দ্বন্দ্বের মধ্য দিয়েই ১৯৯৩ সালের ৩০ সেপ্টেম্বর দৃষ্টিপাত ১২তম প্রযোজনা হিসেবে 'নাগর আলীর কিচ্ছা'র প্রথম প্রদর্শনী করেমৌলিক হাসির নাটক হিসেবে অল্প সময়ে জনপ্রিয়ও হয়কেবল ঢাকায় নয়, ঢাকার বাইরেও বেশ কিছু সফল মঞ্চায়ন হয়েছে নাটকটিরনাট্যজনদের পরামর্শে কিছু পরিবর্তন ও পরিমার্জন হয়েছে এ প্রযোজনায়শততম মঞ্চায়নে তাই নতুনত্বও থাকছে বেশ কিছু বিষয়ে
নদীভাঙন আর প্রকৃতির নির্মমতায় সহায়-সম্বলহীন গ্রামের সহজ-সরল যুবক নাগর আলীক্ষুধা আর দারিদ্র্যের কশাঘাতে কেবল বেঁচে থাকার তাগিদে বুক ভরা আশা আর স্বপ্ন নিয়ে ছোট মামা হাসান চৌকিদারের হাত ধরে ছুটে আসে রাজধানীতে যান্ত্রিক নাগরিক জীবনের বিচিত্র অভিজ্ঞতাই এই নাটকের মূল প্রেক্ষাপটআর এই সুযোগে উপলব্ধি করা_কেমন আছি আমরা এবং সাধের গণতন্ত্র নিয়ে আজকের এই বাংলাদেশ


আসছে 'দলছুট-ফাইভ'


সঞ্জীব চৌধুরী আর বাপ্পা মজুমদার মিলে গড়ে তুলেছিলেন গানের দল দলছুটআজ সঞ্জীব চৌধুরী নেই, আছে দলছুটথেমে নেই তাদের কার্যক্রমইতিমধ্যেই তৈরি হয়ে গেছে তাদের পঞ্চম অ্যালবামনাম 'দলছুট ফাইভ'এটাই দলছুটের প্রথম অ্যালবাম, যেখানে সঞ্জীব চৌধুরীর গাওয়া গান নেই, তবে তাঁর লেখা একটি গান থাকছেগানটিতে কণ্ঠ দিয়েছেন বাপ্পাবাকি গানগুলো লিখেছেন আব্দুন নূর তুষার, জুলফিকার রাসেল, মারজুক রাসেল, শিল্পী, মাস মাসুম, রানা, রাসেল, শাহান কবন্ধ ও ইন্দ্রনীলসুর করেছেন বাপ্পাঢোল, তবলা, একতারা, দোতারা ছাড়াও বিভিন্ন অ্যাকুস্টিক বাদ্যযন্ত্র ব্যবহার করা হবে অ্যালবামেসঞ্জীব চৌধুরীর স্মরণে থাকবে একটি ইনস্ট্রুমেন্টালআসছে ঈদে অ্যালবামটি প্রকাশ করবে অগি্নবীণাদলছুটের বর্তমান সদস্যরা হলেন_বাপ্পা মজুমদার, রোজ, বুলেট, তানিম এবং ব্যান্ড ম্যানেজার শাহান কবন্ধ


আমার আমি


শুরুতে বাগ্বিতণ্ডা, এরপর কথাকাটাকাটিএকপর্যায়ে তুমুল ঝগড়া শুরু করে দিলেন মৌসুমী বিশ্বাস আর সোহেল খানসেটে তখন পিনপতন নীরবতাঝগড়া যখন থামল, তারও বেশ কিছুক্ষণ পর পরিচালক জানালেন_'ওকে, কাট' শুটিং হচ্ছিল অনুরূপ আইচের রচনা, ইমরান হোসেন ইমুর চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত একক নাটক 'আমার আমি'দুজন ব্যাচেলরের বাড়ি ভাড়া নেওয়া আর জীবনের নানা টানাপড়েনের গল্প নিয়ে তৈরি হয়েছে নাটকটিআরো অভিনয় করেছেন_হাসান মাসুদ, সোহেল খান, মৌসুমী বিশ্বাস, রিফাত চৌধুরী, মহসীন ও শামীম


দেশের বাইরে সাফল্য


শুরুতেই থ্রি ইডিয়েটসকে খানিকটা টেক্কা দিলেও ভারতের বাজার মাত করতে পারেনি ঋত্বিক রোশন-বারবারা মোরির কাইটস ছবিটিপ্রেম, বিয়ে ও আত্মহত্যাএসব ঠিক মেনে নিতে পারেনি দর্শকতবে ছবির প্রযোজক রাকেশ রোশন জানিয়েছেন, ইউরোপ, যুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার দেশগুলোতে কাইটস বেশ সফল হয়েছেএরই মধ্যে ৩৭টি দেশের প্রেক্ষাগৃহে চলছে কাইটস


ছাত্রদের নিয়ে রিয়েলিটি শো


হারিয়ে দাও, ছাড়িয়ে যাও, ভালো কাজেএটি একটি স্লোগানএই স্লোগান নিয়ে চ্যানেল আইতে শুরু হচ্ছে প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো শেলটেক ক্যাম্পাস হিরোবাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শুধু ছাত্ররা এতে অংশ নেবেন
গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়এখানে বক্তব্য দেন সিরাজুল ইসলাম চৌধুরী, আবদুল্লাহ আবু সায়ীদ, আ আ ম স আরেফিন সিদ্দিক, আ ম ম সফিউল্লাহ্, সৈয়দ মনজুরুল ইসলাম, চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ ও শেলটেক প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তৌফিক এম সেরাজ
অনুষ্ঠানটি গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনা করছেন শাইখ ইমতিয়াজ
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২৬ পর্বের এই অনুষ্ঠানটির বাছাইকাজ শুরু হবে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে


নৃত্যপটিয়সী শাকিরা


শাকিরা
শাকিরা

মায়াবি কণ্ঠে শাকিরা যেমন ভক্ত ও দর্শকদের ভোলান, তেমনি ভোলান তাঁর অসাধারণ নাচ দিয়েএকই সঙ্গে সংগীত ও নৃত্যের এমন অপূর্ব সমন্বয় বুঝি শাকিরাকে দিয়েই সম্ভবতাঁর নাচের বৈশিষ্ট্য হচ্ছে, চমৎকার ভঙ্গিমায় কোমর দোলানো সম্প্রতি কলাম্বিয়ান এই গায়িকা জানালেন, মাত্র চার বছর বয়সে আরবের একটি গানের সঙ্গে কোমর দুলিয়েছিলেন তিনিঠিকমতো পড়াশোনা শেখার আগেই তিনি একদিন আবিষ্কার করেছিলেন, কোমর দোলানোয় তিনি বেশ সাবলীলওই গানের সুর, তাল ও লয় তাঁর বেশ পছন্দ বলে জানালেন শাকিরাস্কুলে পড়ার সময় প্রতি শুক্রবার কনসার্টে নাচতেন তিনিওয়েবসাইট


নীলুফার ইয়াসমীনকে নিয়ে তথ্যচিত্র


নীলুফার ইয়াসমীন
নীলুফার ইয়াসমীন

সংগীতশিল্পী নীলুফার ইয়াসমীনকে নিয়ে তথ্যচিত্র তৈরি করেছেন ফাহমিদা মুন্নী নাম দিয়েছেন সুরের স্বজনমুন্নী জানান, তথ্যচিত্রটির কাজ শেষ হয়েছে প্রায় ছয় বছর আগেএবার তা ডিভিডি আকারে বাজারে আনছে বেঙ্গল ফাউন্ডেশন
মুন্নী বলেন, ‘নীলুফার ইয়াসমীন ছিলেন একজন নিভৃতচারী মানুষআমি এই তথ্যচিত্রে তাঁর জীবন ও সুরের সাধনাকে তুলে ধরতে চেয়েছিএই তথ্যচিত্রের কাজ করতে গিয়ে তাঁকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছেকোনো খ্যাতি পাওয়ার চেষ্টা বা ইচ্ছা তাঁর ছিল নাসুরকে ভালোবেসে তিনি সাধনা করে গেছেনশিল্পী হতে চেয়েছেন
জানালেন, এই তথ্যচিত্রে রয়েছে নীলুফার ইয়াসমীনের ব্যক্তিগত ও সংগীতজীবন, তাঁর পরিবারের কথা, তাঁর প্রাপ্তি, বোনদের প্রসঙ্গ, শিক্ষকতা জীবন, মৃত্যুর পরে তাঁকে নিয়ে খুব কাছের মানুষদের মন্তব্যতাঁর নিজের গাওয়া কিছু গানও রয়েছে এতে


বাহুবীর!


সালাহউদ্দিন লাভলু
সালাহউদ্দিন লাভলু

শেষ কবে অভিনয় করেছিলাম, মনে নেইবছর পাঁচেক তো হবেইএকটি ধারাবাহিক নাটকে, ঘরকুটুমআমিই পরিচালনা করেছিলামআর এক ঘণ্টার নাটকে অভিনয় করা হচ্ছে না তার চেয়েও বেশিদিন হবেগল্পটি ছিল চোরের ওপরনামটা ভুলে গেছি আসলে পরিচালনা আর অভিনয় একসঙ্গে করা খুব কঠিন হয়ে যায়নিজের অভিনয় প্রসঙ্গে এভাবেই বললেন সালাহউদ্দিন লাভলুএবার তিনি নাটকে অভিনয় করছেন নাম পাঞ্জাগতকাল বুধবার থেকে পুবাইলে কাজ শুরু হয়েছে নাটকটিরএটি পরিচালনা করছেন ইশতিয়াক রুমেল
লাভলু জানান, নাটকে তাঁর চরিত্রটি হলো একজন বাহুবীরেরবংশপরম্পরায় তারা পাঞ্জা খেলেএই পরিবারের কেউ পাঞ্জা খেলায় কখনো হারেনিপাঞ্জা খেলার প্রতিযোগিতা হলেই প্রথম স্থানটি এই পরিবারের প্রতিযোগীর জন্য রেখে দেওয়া হয়হঠাৎ বিদেশ থেকে আসা এক যুবক এই বাহুবীরের সঙ্গে পাঞ্জা লড়তে চায় এরপরই ঘটতে থাকে নানা মজার ঘটনা
লাভলু বললেন, ‘ক্যামেরার পেছনে থাকতে থাকতে নিজের অভিনয়ের ব্যাপারে এখন আর কোনো ধারণা নেইঅনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছিগল্পটা মজারতবে আমি নিজে কেমন করছি, তা নিয়ে একটু দুশ্চিন্তা হচ্ছে
জানা গেছে, নাটকটি তৈরি হচ্ছে এনটিভির জন্য


ক থো প ক থ ন ঈদের নাটক করতে নেপালে যাচ্ছি


বাঁধন
বাঁধন

এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক অগ্নিরথনাটকটি যৌথভাবে লিখেছেন নাজনীন চুমকি ও রাজিবুল ইসলামপরিচালনা করেছেন রাজিবুল ইসলাম নাটকে অভিনয় করছেন বাঁধনকথা হলো তাঁর সঙ্গে
কী করছেন?
ধানমন্ডিতে প্রবাহ শুটিং হাউসে এসেছিরাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে একটি ধারাবাহিক তৈরি হচ্ছেনাম হূদয়ের কাছের বিষয়এটি পরিচালনা করছেন কামাল খানকিছুক্ষণের মধ্যেই নাটকটির কাজ শুরু হবে
অগ্নিরথনাটকটি নিয়ে কিছু বলুন
নাটকের গল্পে আমার যে বয়সটা দেখানো হয়েছে, ওই বয়সের মেয়েরা সবকিছুকেই সুন্দর করে দেখেসবকিছু রঙিন মনে হয়ছেলেটা আমার সঙ্গে বারবার মিথ্যা বলছে, প্রতারণা করছে; কিন্তু আমি তা বুঝতেই পারছি নাবোঝার চেষ্টাও করছি নাবিলাসবহুল জীবন আর স্বাধীনতা পাওয়ার আশায় একসময় ছেলেটার মিথ্যার ফাঁদে আমি পা বাড়াই
নাটকটিতে কাজ করার একটা মজার ঘটনা জানতে চাচ্ছি
আনিসুর রহমান মিলন এবং আমি সাধারণত স্বামী-স্ত্রী কিংবা প্রেমিক-প্রেমিকার চরিত্রে অভিনয় করিকিন্তু এখানে আমরা ভাইবোনতাই শট দেওয়ার সময় ভাইবোনের ব্যাপারটা হয় নাবাধ্য হয়ে আবার শট দিতে হয়এ নিয়ে হাসাহাসি হয়
চৈতা পাগলনাটকের খবর কী?
ধারাবাহিকটির অনেকটুকু কাজ আমরা করে ফেলেছিশুনেছি, শিগগিরই নাকি এটি দেখানো হবেনাটকটিতে নোয়াখালীর আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়েছেপুরো ইউনিটে একমাত্র মাহফুজ আহমেদ ও রওনক ছাড়া আর কেউ শুদ্ধভাবে এই ভাষায় সংলাপ বলতে পারি নাতাই কাজ করতে খুব সমস্যা হতোপ্রতিদিন শুটিং শুরুর আগে অনেক সময় ধরে মহড়া করেছি
ঈদের কোনো কাজ করছেন?
একটি নাটকের কাজ করেছিছবিয়ালের মিলন ভট্টেরনাম বর+বউ=?এখানে আমার সঙ্গে ছিলেন মোশাররফ করিমএক ঘটক প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের বিয়ে হয় এরপর এই বিয়ে নিয়ে নানা টানাপোড়েন আর মজার ঘটনা ঘটেএটি আরটিভিতে দেখানো হবেআর দুই দিন পর যাচ্ছি নেপালেওখানে জয় একটি নাটক পরিচালনা করবেননাম ট্যুর অ্যান্ড ট্রাভেলসআর কোনোটা চূড়ান্ত হয়নি


ইউনিসেফের সহায়তায় ‘এক মিনিটের চলচ্চিত্র নির্মাণ কর্মশালা’



কক্সবাজারে এক মিনিটের চলচ্চিত্র নির্মাণ কর্মশালা আজ শেষ হচ্ছেইউনিসেফের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করেছে চিলড্রেন্স টেলিভিশন ফাউন্ডেশন অব বাংলাদেশ (সিটিএফবি)
রোববার কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে পাঁচ দিনের এই কর্মশালা শুরু হয় কক্সবাজারের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এতে অংশ নিচ্ছে
সিটিএফবির সাধারণ সম্পাদক ফাহমিদুল ইসলাম জানান, কর্মশালায় অংশগ্রহণকারী ছেলেমেয়েদের চলচ্চিত্র তৈরির ব্যাপারে একটা ধারণা দেওয়া হচ্ছেএই প্রশিক্ষণের ওপর ভিত্তি করে তারা এক মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্র তৈরি করছে কর্মশালার শেষ দিনে আজ সন্ধ্যায় তাদের এই ছবিগুলোর উদ্বোধনী প্রদর্শনী হবে


VIDEO

RECENT POSTS

POPULAR POSTS

 

Total Music BD Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha