রোববার কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে পাঁচ দিনের এই কর্মশালা শুরু হয়। কক্সবাজারের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এতে অংশ নিচ্ছে।
সিটিএফবির সাধারণ সম্পাদক ফাহমিদুল ইসলাম জানান, কর্মশালায় অংশগ্রহণকারী ছেলেমেয়েদের চলচ্চিত্র তৈরির ব্যাপারে একটা ধারণা দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণের ওপর ভিত্তি করে তারা এক মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্র তৈরি করছে। কর্মশালার শেষ দিনে আজ সন্ধ্যায় তাদের এই ছবিগুলোর উদ্বোধনী প্রদর্শনী হবে।









0 comments:
Post a Comment